London:

Home

About us

Services

Contact

Archive

আটের খেলায় জন্মানো শিশুর মা-বাবা আনন্দে আটখানা

সময় সকাল ৮টা বেজে ৮ মিনিটকৌনার বৌল্যান্ডের জন্ম। মা-বাবা স্বাভাবিকভাবেই আনন্দিত। কিন্তু তারও অতিরিক্ত আনন্দিত তারা - যাকে বলে আনন্দে আটখানা। কেনো মানুষ আনন্দে সাত কিংবা নয়খানা না হয়ে আটখানা হয়, তা নির্ণয় করা দূরহ হলেও, কৌনার মা-বাবার আটখানা হবার কারণ হচ্ছে সংখ্যা 'আট'। কারণ, তাদের সন্তান কৌনার জন্ম নিয়েছে গত ৮আগস্টআর জন্মের সময় তার ওজন ছিলো ৮ পাউন্ডঅর্থাৎ  ০৮:০৮ , ০৮-০৮-০৮ , ৮ পাউন্ড মা উইলিয়ামস আর বাবা বিল-এর প্রথম সন্তান কৌনার স্বাভাবিকভাবেই মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। তার জন্মক্ষণ-ই তাকে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদা বিশেষত্ব দিয়ে দিয়েছে

প্রসূতি বিভাগের ম্যানেজার স্যু প্রক্টর  ডেইলী টেলিগ্রাফের সংবাদদাতাকে বলেন, তারা মজা করে আলোচনা করছিলেন যদি তাদের এখানে ঠিক ৮টা বেজে ৮ মিনিটে একটা শিশুর জন্ম হতো তবে বেশ হতোকিন্তু তা-যে এভাবে সত্যি হয়ে যাবে, সেটা তারা ভাবেননি তিনি বলেন 'এটা সত্যিকারের একটি অপ্রত্যাশিত ঘটনা'

উল্লেখ্য, গত শতাব্দীতে এ-রকমেরই টি সংবাদ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। উল্লেখ্য শিশুটির জন্ম তারিখ ছিলো ০৭-০৭-১৯৭৭, সময় সকাল ৭টা বেজে ৭মিনিট হয়ে ৭ সেকেন্ড এবং তার ওজন ছিলো ৭ পাউন্ড ৭ আউন্স।

আপলৌডঃ ১৩ অগাস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.