|
চার বছর ধরে গৌল্ডফিসের চিৎ সাঁতার
'অজি'
এমন
একটি
মাছের
নাম,
যে গত
চার
বছর ধরে পেট উপরে মাথা নিচে রেখে দিব্যি সাঁতার কেটে চলেছে। গত ৭ আগস্ট মিরর পত্রিকার সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায় যে, পাব মালিক লিয়াম ম্যাথিউস ২০০৪ সালে 'অজি' নামের গৌল্ডফিসটিকে কিনে আনার পর থেকেই এটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাছ বিশেষজ্ঞরা বলেছেন, অজির বায়ুথলিতে বিরল একটি সমস্যা থাকার কারণে সে এরকম উল্টোভাবে সাঁতার কাটে, কিন্তু এটা নিয়ে তার কোনো অসুবিধাই হচ্ছেনা। কিনে নিয়ে আসার পর ছ্য় মাস পর্যন্ত অজি অন্যান্য মাছের মতোই সাধারণভাবে সাঁতার কাটতো। কিন্তু তার পরেই সে চিৎ সাঁতার দেওয়া শুরু করে। অজির সাথে এডি নামের আরও একটি মাছ বাস করে, সে সাঁতার কাটে
স্বাভাবিকভাবে। মা-বাবার সাথে
পাবে আসা-শিশুরা বেশ মজা পায় যখন দেখে অজি ও এডি দু’রকম ভাবে সাঁতার কাটছে। লিয়াম আর তার স্ত্রী ক্রিস্টিনা অজিকে মেয়ে মাছ হিসেবে অভিহিত করেন, কারণ তাদের মতে অজির ভাব-সাব মেয়ে মাছের মতোই!
সম্প্রতি রয়্যাল সোসাইটী ফর
প্রিজারভেশন অফ ক্রুয়েলটি টু এনিম্যাল (আরএসপিসিএ)-তে একজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি
ফৌনে অভিযোগ করে যে, অজির মালিক ঠিকমতো অজির দেখ-ভাল করছেন না। ফলশ্রুতিতে ওখান থেকে একজন পরিদর্শক সরেজমিনে পরিদর্শনে আসেন।
কিন্তু তিনি তেমন কিছুই পাননি। লিয়াম কথা প্রসঙ্গে এ কথা সংবাদদাতাকে জানান।
আপলৌডঃ ১২ অগাস্ট,
২০০৮ |