|
বিজ্ঞানীদের গবেষণাঃ কার
কতো চাপার জোর?
অস্ট্রেলিয়ার
গবেষকগণ একটি বিশালাকৃতির সাদা হাঙরের কামড়ানোর চাপের পরিমাণ ১.৮ টন পর্যন্ত হতে
পারে বলে জানিয়েছেন। ভয়ঙ্কর এ-শিকারীর একটি কামড় পূর্ণ
বয়স্ক সিংহের প্রায় তিন গুণ এবং মানুষের প্রায় বিশ গুণ বেশি ক্ষমতা সম্পন্ন
এবং প্রাগৈতিহাসিক টাইরানোসরাস রেক্সের চেয়ে অর্ধেকের একটু
বেশি।
গবেষকদের
বিশ্লেষণে দেখা যায় একটি ২.৪ মিটার লম্বা পূর্ণ বয়স্ক পুরুষ হাঙরের কামড়ানোর ক্ষমতা
১.৮ টন। কিন্তু ক্ষমতার দৌড়ে প্রথম স্থানে রয়েছে ১.৫
মিলিয়ন বছর আগে বিলুপ্ত হওয়া ক্যারচারৌডন মেগ্যালৌডন নামের
হাঙর।
১৬ মিটার দীর্ঘ এবং ১০০ টনের
এ-হাঙর চোয়ালে
প্রায়
১০.৮-১৮.২ টন চাপ প্রয়োগের
ক্ষমতা রাখতো। অন্যদিকে একটি আফ্রিকান সিংহ সর্বোচ্চ ৫৬০ কেজি এবং একজন
প্রাপ্তবয়স্ক মানুষ সর্বোচ্চ ৮০ কেজি চাপ প্রয়োগ করতে পারে বলে তারা জানিয়েছেন।
প্রাগৈতিহাসিক টাইরানোসরাস রেক্সের
সর্বোচ্চ ৩.১ টনের কামড় দেওয়ার ক্ষমতা ছিলো।
লন্ডনঃ ৬ অগাষ্ট, ২০০৮
|