|
ক্ষুদে
ষাঁড়-লড়িয়ে মিচেলিতো লড়তে না পেরে হতাশ
ক্ষুদে
ষাঁড়-লড়িয়ে মিচলিতো। ১০ বছরের মেক্সিকান বালক। সে প্রমাণ করেছে এবং আবারও
প্রমাণ করতে চায় যে, সে দুঃসাহসী। কিন্তু বাদ সেধেছে তার
বয়স।
মাত্র ৬ বছর বয়স
থেকে ষাঁড়ের সাথে লড়াই করে আসছে মিচেলিতো। এ-পর্যন্ত ৬০টি
লড়াইয়ে জয়ী হয়েছে মিচেলিতো। ভয়ঙ্কর ষাঁড়-লড়াইয়ের উদিয়মান
তারকা হিসেবে গণ্য হচ্ছে মিচেলিতো।
গত
এ-সপ্তাহান্তে ফ্রান্সের প্রভিন্সে অনুষ্ঠিত
একটি আন্তর্জাতিক যুবা প্রতিযোগিতায় তার অংশ নেওয়ার কথা ছিলো।
কিন্তু বয়সের কথা চিন্তা করে
এান্টি-করিডা
এালায়েন্স
বাদ সেধেছে। মিচেলিতোর
প্রতিক্রিয়াঃ
'আমি হতাশ; তারা যা
করলো তা হলো, ভালো ফুটবল খেলতে পারা কোন শিশুর কাছ থেকে ফুটবল কেড়ে নেওয়া।'
মিচেলিতোর বাবা এ-বাধা দেয়াকে নোংরামি বলে আখ্যা
দিয়েছেন, যিনি নিজেও ফ্রান্সের একজন নামকরা ষাঁড়-লড়িয়ে।
লন্ডনঃ ৬ অগাস্ট,
২০০৮
|