London:

Home

About us

Services

Contact

Archive

পোকার লড়াইয়ে মেতে উঠেছে জাপানী শিশুরা

জাপানী শিশুরা এখন এক নতুন যুদ্ধ-খেলায় মেতে আছে। পোকার লড়াইজাপানের ঘাম ঝরানো গ্রীষ্মে গুবরে পোকার কুস্তি ভালোই জমে উঠেছে

গত শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত হয়ে গেলো-আজব কিন্তু মজার লড়াই। ১২ বছরের মিকি কোবায়েশির পোকা জিতে নিয়েছে এ-প্রতিযোগিতার শিরোপা। জয়ে উচ্ছসিত মিকির কাছে এটা ছিলো অত্যন্ত মজার।

পোষার জন্য জাপানী শিশুদের কাছে ক্ষুদে ট্যাংক আকৃতির শিংওয়ালা এ-গুবরে পোকাগুলো অত্যন্ত জনপ্রিয়। সাধারণতঃ ১০০ ইয়েনে এ-পোকাগুলো কিনতে পাওয়া যায়, কিন্তু কিছু-কিছু আমদানি করা পোকার দাম প্রায় ১.২ মিলিয়ন ইয়েন পর্যন্ত হয়ে থাকে। আগামী ২৪ আগষ্ট টোকিওতে আরও একটি বড়ো প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

লন্ডনঃ ৬ অগাস্ট, ২০০৮

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.