আমি
যেনো ইরাক
তুমি
আমার উপর ঝাঁপিয়ে পড়েছিলে
আমেরিকার মতো!
আমার
স্বস্তির স্বাধীনতা কেড়ে নিয়েছিলে তুমি
যেনো
সাম্রাজ্যবাদী ত্রাস এবং আগ্রাসী এক দানব
আমি
যার লোভের শিকার।
তোমাকে
ছেড়ে দেয়ার পর
মনে
হলো কদর্য কোনো হাতের তালু থেকে
উড়ে
যাওয়া স্বাধীন এক মসৃণ মসলিন রুমাল।
নিজেকে
মনে হলো শীত রাতের
কোনো
এক নির্জন প্ল্যাটফর্ম।
মনে
হলো কোনো খল-নায়কের চির-বিদায়
ঘটেছে
আমার পৃথিবী থেকে,
যার
কন্ঠস্বরে ঝরে পড়তো কেবল কূটনীতি!
তোমাকে
ছেড়ে দেয়ার পর স্বপ্নের প্রান্ত জুড়ে
অন্তরদ্বীপে আত্মার গভীরে শোনা গেলো
এক
আনন্দধ্বনি!
বুকের
ভিতর বন্ধ হলো সমস্ত ব্যথার কঙ্কন।
যেনো
মেঘমুক্ত আকাশে উড়ে গেলো
বিমান
বাংলাদেশ।