স্বাধীনতা
হীনতায় যে বাঁচিতে চায়
হে
যে বাঁচিতে চায়-;
সে তাহার দায় হে, সে তাহারই দায়।
যে সব বঙ্গেত জন্মি হিংসে
বঙ্গবাণী,
সেসব কাহার জন্ম নির্ণয় না
জানি।
যে সব বঙ্গেত জন্মি হিংসে
স্বাধীনতা,
তাহারা বাঙালী নহে,
তাহাদের দেহ জুড়ে দাসরক্ত
বহে-;
-এটা একাত্তরের কথা।
যারা তারে গণ্ডগোলের বছর বলে
কয়,
প্রভুঅণ্ডবাহী তার, আমাদের কেউ নয়।