মাঝে মাঝে অন্ধকারও খুঁজি-
কিশোরীর কৌমার্যের মতো শান্ত
স্নিগ্ধ অন্ধকার;
ইচ্ছে হয় এই বারোয়ারি মেলা
ছেড়ে
মাথা গুঁজি শুদ্ধতম সেই
অন্ধকারে।
আলোর আকাল নিয়ে ঢের
দীর্ঘশ্বাস ভাসে বাতাসে বাতাসে
শেয়ারবাজারে তাই কাড়াকাড়ি,
ফেরিওয়ালার হাঁকডাক
চলে রাত্রিদিন।
আমি তাই ঢের আলো ঘেঁটেছি
দুহাতে
অগ্নিযজ্ঞে ঘৃতাহুতি দিয়েছি
নিজেকে
আলোর অস্তিত্ব ঘিরে
দিবারাত্রি চলিতেছে এক
অন্তঃসারশূন্যতার বিকট উৎসব।
বুকে তীব্র হাসফাঁস নিয়ে যাই
ছুটে অন্ধকারে
ভাবি অন্ধকার চির উপেক্ষিত
আলোর যমজ-
শ্যাওলার মতো ঘন নির্জনতা
সঙ্গী তার।
শান্তি
শান্তি বলে ঝাঁপ দেই তার শীতল
অতল জলে।
মেলে নি কিছুই- না আলো না
অন্ধকার।