এখন কোথায় যাবো? শহীদ মিনারে, জনারণ্যে, না ধূসর বিবরে
শত কোটি প্রণাম জানাবো কাকে?
তুমিই বলে দাও শতকত জামিল
কী সব হচ্ছে যাচ্ছেতাই
ট্রাক্টর চলে গেল বুকের ওপর
দিয়ে
হলকর্ষণ হলো না; কেবলই ছেঁড়া
স্বপ্ন
বুকে
আরাধ্য শ্যামল প্রান্তর জেগে
উঠলো না
অনেক অনেক প্রেতনৃত্যে
ছিন্নভিন্ন হলো শরীর
রাত জেগে বন্দি হলো মেঘের
গর্জন আর প্রবল প্রতাপ
থেকে গেল ক্রুশবিদ্ধ বিবেকের
দেহ
বাঙলার বদ্বীপ ছুঁয়ে গৌতম
বুদ্ধের ধ্যানমগ্ন প্রার্থনা
মৃতের আকাঙ্খাকে আজ ছিন্ন
করে, ছিন্ন করে
এখন কোথায় যাবো? শহীদ মিনারে,
জনারণ্যে, না ধূসর বিবরে?