রড্রিক্স,
বেদনার শেষ প্রান্তেও কাশফুল
দুলতে দেখলাম।
দেখলাম
প্রচ্ছন্ন মমতার ভেতর নষ্ট অনুভূতির
সে কী
উদ্দাম নাচ।
আমার পুঞ্জিভূত ক্ষোভগুলো
দাঁতালো কচ্ছপের মতো মাটি কামড়ে পড়ে রইলো
চেতনা
বুঝি অবিমিশ্র অন্ধকারেরই স্তম্ভিত রূপ
- যার
প্রকাশ ও বিকাশ দুটোই বহুমাত্রিক
-
দৃষ্টি ঢেকে দেয়
হায়, পাওয়া না পাওয়ার
সূক্ষ্ম মুক্তোগুলো কত না উজ্জ্বল!
মানুষের আঙুলগুলো বরাবরই চঞ্চল।
আমি
জানতাম - ঘর্মাক্ত
মুখাবয়বের পেছনে লুকিয়ে থাকে
এক ধরণের
ক্লেদাক্ত বাসনা
অরণ্যের অস্থির আঁধারে নিয়ত হারাতে থাকে
সময়ের
মার্বেল
আমার
ঘুম পাচ্ছে।
ভীষণ ঘুমে কঁকিয়ে কঁকিয়ে ওঠছে
আহত
সত্তা
খাবি
খাচ্ছি।
দোল খাচ্ছি।
ঝুলন্ত তালের মতো এপাশ
ওপাশ
ফিরছি
মৌসুমী বাতাসে
রড্রিক্স, এ কোন চোখ! এ কোন
চোখে দেখছি উজ্জ্বল ঘোড়া
ছুটে
যাচ্ছে নিঃসীম বোধের সীমানা ডিঙিয়ে
অন্তহীন পথে
হা!
জন্ম যাযাবর
কোন
টানে অহর্নিশ মরুপথ হাঁটা