বাংলাদেশের বিজয় দিবসের বিশেষ সংখ্যা ২০০৮

London:

Home

About us

Services

Contact

Archive

বিজয় দিবস সংখ্যা ২০০৮

দি লু  না সে র

কালো রাত্তির

এ-হলো সে-কালো রাত্তির

যে-রাতের আঁধারে

জাতির বিবেক খুন করেছিলো

ঘৃণিত রাজাকারে

শিক্ষক আর বুদ্ধিজীবী

ঘর থেকে নিয়ে ধরে

ক্ষোভে আক্রোশে হায়েনার দল

মেরেছিলো গুলি করে

বিজয় লগ্নে জাতির স্বপ্ন

করে দিতে নিশ্চিহ্ন

পাক হানাদার আর রাজাকার

করেছিলো কাজ ঘৃণ্য

ভেবেছিলো তারা ভেঙে দেয় যদি

বাঙালীর মেরুদন্ড

হয়তো তাহলে অচিরেই হবে

এই স্বাধীনতা পণ্ড

তাই তো আঁধারে রায়ের বাজারে

চৌদ্দ ডিসেম্বর

রাজাকার দল স্তব্ধ করলো

জাতির কন্ঠস্বর

যাদের স্বপ্ন সাধনার ফলে

কোটি লোক আজ হাসে

রায়ের বাজারে আজকে তাদের

কবর ঢেকেছি ঘাসে

কিন্তু যাহারা খুন করেছিলো

আলোকিত সব প্রাণ

এইদেশে আজ সেই রাজাকার

গায় মুক্তির গান

রায়ের বাযার বধ্যভূমি

আজকে গুমরে মরে

যখন দেখে রাজাকার দল

লাফায় দম্ভ করে।।

আপলৌডঃ ১৬ ডিসেম্বর

 

-তে ফিরতি

-তে ফিরতি

 
 

© 2007 Confidence Services Ltd.