|
জৌক, জোক নয়, জোঁক!
জৌক বা জোক এবং জোঁক-এর মধ্যে
পার্থক্য শুধু একটি চন্দ্রবিন্দু
- যেটি
উচ্চারণে ইদানিং খুবই
অবহেলিত।
কয়েক বছর আগে বাংলাদেশে
বন্যার-কালে এক ইংরেজ গিয়েছিলেন ত্রাণ নিয়ে সিলেটে।
সাহেবটি লুঙ্গি পরে নেমে
গেলেন পানির মধ্যে ত্রাণকার্যে।
ভালোই চলছিলো সব কিছু, কিন্তু
হঠাৎ তিনি অনুভব করলেন
তাঁর শরীরের
নির্গমন পথে কিছু একটা অনুপ্রবেশ করছে ।
তিনি তাড়াতাড়ি ধরে
ফেললেন চিমটি দিয়ে।
সাহেব ভয় পেয়ে গেলেন ভীষণ।
'হেল্প!' 'হেল্প!!' বলে চিৎকার শুরু করলেন
সাহেবটি।
গ্রামবাসীরা দৌড়ে এসে বিষয়টি
বুঝলেন এবং বললেন, 'জোক', 'জোক'।
অর্থাৎ, জোঁক। কিন্তু সাহেব শুনলেন
'জৌক'।
সাহেবটি
প্রথম রাগতঃস্বরে বললেন, 'ওয়াট
কাইন্ড অফ জৌক ইস দিস?' তার
পর ভয়ার্ত কন্ঠে বললেন, 'প্লীজ হেল্প!'
ইউকেবেঙ্গলির
অফিসে
শনিবারের আড্ডা থেকে সংগৃহীত
আপলৌডঃ ৯ ফেব্রুয়ারী, ২০০৮
|