London:

Home

About us

Contact

Archive

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

ফিচার

ভারতীয় নির্বাচন একজন মমতার উত্থান

অদিতি ফাল্গুনী

ভারতের পঞ্চদশ লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) জয়ী হয়েছে৫৪৩ আসনবিশিষ্ট ভারতীয় জাতীয় সংসদ লোকসভায় কংগ্রেস ও তার সহযোগী দলগুলো মোট ২৫৮ আসন পেয়েছেগত নির্বাচনের তুলনায় এবার কংগ্রেসের ভোট বেড়েছে ১২.৬৬ শতাংশসাম্প্রদায়িক দল বিজেপি তথা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে (এনডিএ) ভারতীয় জনগণ এবার প্রত্যাখ্যান করেছেএনডিএ জোট পেয়েছে মাত্র ১৫৮ আসন

সবাইকে অবাক করে দিয়ে উত্তর প্রদেশ ও রাজস্থানের মতো প্রখর হিন্দু মূল্যবোধসম্পন্ন দুই প্রদেশে কংগ্রেস যেমন জয়ী হয়েছে, তেমনি বামপন্থী জোট শাসিত কেরালা ও পশ্চিম বাংলায়ও সাফল্য পেয়েছে কংগ্রেস ও তার মিত্ররাকেরালায় ২০টি আসনের ভেতর মাত্র পাঁচটিতে বামপন্থীরা ও ১৫টিতে কংগ্রেস জয়ী হয়েছে

১৯৭৭ সালের পর থেকে ৩২ বছর ধরে পশ্চিম বাংলার ক্ষমতাসীন রাজনৈতিক দল সিপিএম এবার ৪২টির ভেতর মাত্র ১৫টি আসন পেয়েছেমমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস ১৯টি ও কংগ্রেস ছয়টি আসন পাওয়ায় কেন্দ্রে কংগ্রেসের সহযোগী হবে তৃণমূল কংগ্রেস বলা যায়, এবারের ভারতীয় নির্বাচনে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গড়া থার্ড ফ্রন্ট শুরুতেই হোঁচট খেল

নন্দীগ্রামে টাটার গাড়ী কারখানা গড়ে তোলার জন্য কৃষক - বিশেষতঃ সংখ্যালঘু মুসলিম কৃষকদের - জমি অধিগ্রহণের জন্য সিপিএম ক্যাডারদের হত্যাযজ্ঞ ও অসাম্প্রদায়িকতার কাগুজে বুলির পাশাপাশি পশ্চিম বাংলার মুসলিমদের সরকারী চাকরিতে এক শতাংশেরও কম অন্তর্ভুক্তির মতো দ্বৈত আচরণ সাধারণ মানুষ তো বটেই, পশ্চিম বাংলার বহুদিনের বাম মনোভাবাপন্ন শিল্পী বা বুদ্ধিজীবীদেরও বোধ করি বিক্ষুব্ধ করে তুলছিলোতাই তো, যৌথ খামার আর লেনিনের কথা বাংলা গানে যিনি শুনিয়েছিলেন, সেই সুমনই (সুমন চট্টোপাধ্যায়, পরবর্তীকালে কবীর সুমন) এবার মমতার দলের টিকিট নিয়ে নির্বাচনে লড়লেন ও জিতলেনঅতীতের নকশাল-আন্দোলন-কর্মী ও বর্তমানে ভারতীয় পুরাণের নব ব্যাখ্যাতা কলিম খান বেশ কয়েক বছর আগেই লিখেছেন তাঁর প্রবন্ধ জ্যোতি থেকে মমতায়

বিভিন্ন পত্রিকার খবরে দেখা যাচ্ছে, পশ্চিম বাংলার মোট প্রদত্ত ভোটের ২৪ শতাংশ সংখ্যালঘু ভোট ও ১৮ শতাংশ তরুণ প্রজন্মের ভোট তৃণমূল কংগ্রেসই পেয়েছে নির্বাচনে তাপস রায় বা শতাব্দী পালের মতো নামী ও জনপ্রিয় তারকাদের টিকিট দিয়ে রাজনৈতিক ঝুঁকি নেওয়ারও সাহস দেখিয়েছেন মমতা

অবশ্য অতীতে বিজেপির সঙ্গে কোয়ালিশনে যাওয়ার অভিযোগ এতো সহজে মমতার বিরুদ্ধে মুছে যাবে নাতবে একমাত্র যে জায়গায় কলকাতার এক মধ্যবিত্ত পরিবার থেকে রাজনীতিতে আসা ও ভারত উপমহাদেশের কঠোর পিতৃতান্ত্রিক সমাজে অবিবাহিত এ-নারী বারবার তাঁর শক্ত সব প্রতিপক্ষকে সহজেই হারিয়ে দেন, সেটা তাঁর ব্যক্তিগত সততা ও আর্থিক দুর্নীতি থেকে শত হাত দূরে থাকার সুনাম

তখনো মমতা এতটা জনপ্রিয় হননি১৯৯৫ সালে কলকাতার এক নার্সিং হৌমে আমি চিকিৎসাধীনওই নার্সিং হৌমের এক আয়া আমাকে বলেছিলেন, আমি যে-হাসপাতালের আয়া, আমারও দু-চারটা ভালো শাড়ী আছেমমতাদির তা-ও নেই তখন কথাটা বিশ্বাস হয়নিকিন্তু ক'দিন ধরেই বিভিন্ন পত্রিকার তরতাজা প্রতিবেদনগুলো বাধ্য করলো বিশ্বাস করাতেমমতা ব্যানার্জির নিতান্ত সরল ও সাদাসিধা জীবনাচার পাঠ করে চোখে জল চলে আসেএকটি প্রতিবেদনের সামান্য অংশ উদ্ধৃত করার লোভ সামলানো যাচ্ছে না: কথামতো বিকেলে তাঁর হরিশ চ্যাটার্জি সড়কের বাড়িতে গিয়ে উপস্থিত হইপুরোনো একটি টালির ঘরের পাশে সাদা রঙের ছোট্ট দেড়তলা বাড়িএকাধিকবার ভারতের কেন্দ্রীয় নেত্রী, পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী নেত্রী, ছয়বার লোকসভার সদস্য, এমন নেত্রী থাকেন কি না টালির ঘরবেষ্টিত বাড়িতে! সঙ্গী কলকাতা প্রতিনিধি বললেন, এটাই মমতাবাড়ির সঙ্গে লাগোয়া আরেকটি টালির বাড়িতে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। ...একপর্যায়ে ডাক পড়ল ছোট্ট একটি ঘরে বসে আছেন মমতা ব্যানার্জিসাদা চেক শাড়ি পরনেমুখে এতটুকু প্রসাধনও নেই ক্লান্তির ছাপ চোখে-মুখেপায়ে হাওয়াই চপ্পল।... (প্রথম আলো, ১৫ মে ২০০৯)

উপরের এ-উদ্ধৃতির পাশাপাশি যদি চিন্তা করি আমাদের দেশের বরেণ্য নেতা-নেত্রী বা সাংসদদের কথা? কবে শিখব আমরা? বাবা বা স্বামীর উত্তরাধিকার নিয়ে নয়, মমতা রাজনীতিতে এসেছেন তৃণমূল থেকে শিখতে-শিখতেএ-দিক থেকে বোধ করি আমাদের দেশের মতিয়া চৌধুরীর উত্তরসূরি বলা যায় তাঁকেদুই বাংলার এ-দুই অগ্নিকন্যারই সৌন্দর্য-প্রসাধনে কোনো মন নেই, পুলিসের লাঠিকে ভয় নেই, সততায় খাদ নেই!

বড়ো-বড়ো তত্ত্বকথা নয় জীবনের শিক্ষাই বড়ো শিক্ষা মমতার তাই হয়তো বুদ্ধদেব ভট্টাচার্যদের মতো হেগেল-মার্ক্স-লেনিন-ভক্ত না হয়েও খুব অনায়াসেই বলতে পারেন যে, শিল্প-কলকারখানা প্রতিষ্ঠার জন্য যদি মানুষ খুন করতে হয়, তেমন শিল্পায়নের তিনি বিরোধী বিয়ে করলেন না যে এমন প্রশ্নের জবাবে মমতা বলেছেন, আমার একটা বড়ো সংসার আছেমানুষের সংসারমা, মাটি, মানুষের কাছে আমি দায়বদ্ধ অনেকে হয়তো ছোট পরিবার ভালোবাসেআমি বৃহত্তর পরিসরে আছি (প্রথম আলো, ১৫ মে ২০০৯)

মমতার এ-গভীর প্রজ্ঞা-সম্পন্ন উত্তরে মনে পড়ে যায় জার্মান সমাজতন্ত্রী রোজা লুক্সেমবার্গের জীবন সম্পর্কে নারীবাদী লেখক অড্রিয়েন রিচের মন্তব্য, আজও বিখ্যাত নারীদের পুরুষ জীবনীকারেরা সে-নারীদের প্রণয় বা পরিণয়-জীবন নিয়েই বেশি উৎসুক থাকেনতাঁরা ভাবতেই পারেন না যে, একজন নারীরও প্রধান প্রেম তাঁর কাজের প্রতিই হতে পারে

লেখক: গবেষক; সাহিত্যকর্মী

আপলৌডঃ মে ২০০৯

-এ ফিরতি

-তে ফিরতি

 
 

© 2007 Confidence Services Ltd.