|
লন্ডন এনএইচএস চেয়ার স্যার রিচার্ড সিকস মাইল এন্ড
এডুকেশন সেন্টার উদ্বোধন করলেন
গত
সোমবার ১৫ জুন ২০০৯ তারিখে মাইল এন্ড হাসপাতালে নতুন এডুকেশন সেন্টারের উদ্বোধন
করেন
লন্ডন এনএইচএসের চেয়ার স্যার রিচার্ড সিকস।
৩
মিলিয়ন পাউন্ড ব্যয়ে নির্মিত এ-সেন্টারে
রয়েছে পাঁচটি ট্রেইনিং রুম এবং ১০৮ সীটের একটি কনফারেন্স হল।
এনএইচএসের কর্মীদের অব্যাহত পেশাগত উন্নতি ও শিক্ষার প্রতি এনএইচএসের দায়িত্ব বোধের
আরও একটি উদাহরণ হিসেবে তিন মিলিয়ন পাউন্ডের এ-বিনিয়োগকে দেখা হচ্ছে।
এ-সেন্টারে ইন্টারেক্টিভ ওয়াইট বৌর্ড,
পাওয়ার-পয়েন্ট
প্রেজেন্টেশন,
ভিডিও
কনফারেন্সিং ও
ল্যাপটপ কম্পিউটার ব্যবহারের সুবিধা থাকবে।
এডুকেশন
সেন্টার উদ্বোধন-কালে
স্যার রিচার্ড সিকস বলেন,
‘আধুনিক
শিক্ষা-সুবিধায়
সজ্জিত চমৎকার এ-শিক্ষা-কেন্দ্রটির
আনুষ্ঠানিক উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।
আমাদের
সকল কর্মী যাতে যথা-সম্ভব
সবচেয়ে ভালো প্রশিক্ষণের সুযোগ পান,
তা নিশ্চিত
করতে এনএইচএস ওয়াদাবদ্ধ।
এ-সেন্টার তাদের সবার কৃতিত্বের স্বাক্ষর,
যারা এর
নির্মাণে অবদান রেখেছেন।
২১-শতকের
স্বাস্থ্য-সেবা
প্রদানের ক্ষেত্রে অব্যাহত শিক্ষা ও পেশাগত প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা
এনএইচএস টাওয়ার হ্যামলেটস স্পষ্টতঃ গুরুত্বের সাথে স্বীকার করে।
উল্লেখ্য,
এ-সেন্টারে বাড়তি পাঁচটি ট্রেইনিং রুম ও ১০৮টি আসন বিশিষ্ট একটি বড়ো কনফারেন্স রুম
রয়েছে।
স্মার্ট
ইন্টারেক্টিভ ওয়াইট বৌর্ড,
পাওয়ার-পয়েন্ট
প্রেজেন্টেশনের সুবিধা,
ভিডিও
কনফারেন্সিং ও ব্যবহারের জন্য ল্যাপটপ কম্পিউটার পাওয়া যায়।
বাড়তি
এ-স্থানটুকু এনএইচএসের কর্মীদের শিক্ষা ওয়ার্কশপ,
নানান
কৌর্স ও বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশ-নেবার
প্রয়াসকে সহজতর করবে।
এডুকেশন
সেন্টারের নতুন ভবনের ভিতরের সৌন্দর্য বৃদ্ধির উদ্দেশ্যে এনএইচএচ টাওয়ার হ্যামলেটস
স্থানীয় শিল্পী জিলিয়ান বারৌসকে তার শিল্পকর্ম তৈরীর জন্য নিযুক্ত করেছিলো।
তিনি
টাওয়ার হ্যামলেটস বারা ও এনএইচএস টাওয়ারহ্যামলেটস সমন্বিত করে আটটি দুর্দান্ত
শিল্পকর্ম তৈরী করেছেন যা সেন্টারে শোভা পাচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তি
আপলৌডঃ ১৮ জুন ২০০৯ |