London:

Home

Archive

Contact

About us

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

রাণীর জন্মদিনে ্যালওয়েন উইলিয়ামস সিবিই খেতাবে সম্মানীত

স্বাস্থ্যসেবায় বিশেষ অবদান রাখার জন্য এনএইচএস টাওয়ার হ্যামলেটসের চীফ এক্সিকিউটিভ এ্যালওয়েন উইলিয়ামসকে সিবিই নিযুক্ত করা হয়েছে। রাণীর জন্মদিন উপলক্ষ্যে গত শনিবারে প্রকাশিত অনার্স লিস্টে ঘোষণা করা হয়েছে এ-কথা।

এনএইচএস টাওয়ার হ্যামলেটস-এর চেয়ার স্টিফেন ওব্রাইন বলেন, আমি খুব খুশী যে, লওয়েনের অনন্যসাধারণ কাজের স্বীকৃতি মিলেছে। তার নেতৃত্বের দ্বারা টাওয়ার হ্যামলেটসের স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে প্রভাবিত, কিন্তু তিনি আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে এনএইচএস বিষয়ে ভাবনা-চিন্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

উল্লেখ্য, কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে অনন্যসাধারণ নেতৃত্ব-দান এবং ব্যতিক্রমধর্মী ও উদ্ভাবনী অবদান রাখার জন্য সিবিই খেতাব দেয়া হয়।

এ্যালওয়েন বলেন, এ-সম্মান পেয়ে আমি উৎফুল্ল। আমি মনে করি, পূর্ব-লন্ডন হচ্ছে এমন একটি স্থান, যা মানুষকে কমিউনিটীতে অবদান রাখতে ও পরিবর্তন আনতে উৎসাহিত করে। আমার সৌভাগ্য যে, টাওয়ার হ্যামলেটসে পরিবর্তন আনতে দৃঢ়-প্রতিজ্ঞ প্রচুর লোকের সাথে আমি কাজ করতে পেরেছি।  আমি আশা করছি, বিষয়টিকে (সিবিই প্রাপ্তি) উদ্ভাবনের স্থান টাওয়ার হ্যামলেটসের প্রতি স্বীকৃতি হিসেবে দেখা হবে।

এ্যালওয়েন ২০০৪ সালের জুনে টাওয়ার হ্যামলেটস প্রাইমারী কেয়ার ট্রাস্টের (বর্তমানে এনএইচএস টাওয়ার হ্যামলেটস) চীফ এক্সিকিউটিভের পদ গ্রহণ করেন। তার নেতৃত্বে প্রাইমারী কেয়ার ট্রাস্ট এ-বছর গুণগত মানের জন্য সারা দেশের ভিতরে দ্বিতীয় হিসাবে এবং জিপির কাছে যাওয়া বিষয়ে রোগীদের সন্তুষ্টি বৃদ্ধির বিবেচনায় সবচেয় দ্রুত উন্নয়নশীল হিসেবে গণ্য হয়েছে। 

টাওয়ার হ্যামলেটসে অ্যালওয়েনের বর্তমান ভূমিকার অতিরিক্ত হিসেবে তাকে ইস্ট লন্ডন এ্যান্ড দ্য সিটী এ্যালায়েন্সের চীফ এক্সিকিউটিভ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে এবং তার নেতৃত্বে টাওয়ার  হ্যামলেটস, নিউহ্যাম ও সিটী এ্যান্ড হ্যাকনী পিসিটিগুলো তাদের হাসপাতালে সেবার মান উন্নয়নের জন্য এক সাথে কাজ করব।

দেশ-ব্যাপী প্রাইমারী ও কমিউনিটী কেয়ার উন্নয়ন সাধনে নেতৃত্ব-দানে প্রোফেসর লর্ড আরা দার্জির সাথে জাতীয় উপদেষ্টা বোর্ডে কাজ করছেন এ্যলওয়েন উইলিয়ামস। এ-ছাড়াও তিনি সদস্য হিসেবে রয়েছেন একটি বিশেষজ্ঞ পরিষদে যা প্রোফেসর মায়ুর লাখানির প্রতিবেদন নো প্যাশেন্ট লেফট বিহাইন্ডঃ হাউ ক্যান উই এনশ্যিওর ওয়ার্ল্ড ক্লাস প্রাইমারী কেয়ার ফর ব্ল্যাক এ্যান্ড এথনিক পিওপলএ অবদান রাখছে।  তিনি লন্ডন কমিশনিং গ্রুপের ভাইস চেয়ার এবং ডায়াবেটিস বিষয়ে পরামর্শ দানকারী হেলথকেয়ার ফর লন্ডন-এর একটি ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেন। এ্যালওয়েন উইলিয়ামস ১৯৮০ সাল থেকে লন্ডনের এনএইচএসের একজন ম্যানেজার হিসেবে কাজ করেছেন। উল্লেখ্য, এনএইচএস টাওয়ার হ্যামলেটসের চেয়ার স্টিফেন ওব্রাইনও একজন সিবিই।

সংবাদ বিজ্ঞপ্তি

আপলৌডঃ ১৮ জুন ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.