London:

Home

About us

Contact

Archive

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে  দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগী বাংলাদেশের সংসদঃ নির্মূল কমিটী যুক্তরাজ্য শাখার অভিনন্দন

বাংলাদেশের জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ গ্রহণের সর্ব-সম্মত সিদ্ধান্ত গৃহীত হওয়ার খবরকে অভিনন্দন জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, যুক্তরাজ্য শাখা২ ফেব্রুয়ারী পাঠানো এক বিবৃতির মাধ্যমে সংগঠনটি জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগের বিষয়ে সর্ব-সম্মত সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় সংসদ জাতীয় দাবীর প্রতিই সম্মান প্রদর্শন করেছে

বিবৃতিতে নির্মূল কমিটী জানায়, যুদ্ধাপরাধীদের বিচারের দাবীর বিষয়টি জাতি ২৯ ডিসেম্বরের নির্বাচনী ফলাফলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। তাই জাতীয় সংসদে -বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জাতীয় আকাঙ্খার প্রতিফলন ঘটেছেকমিটীর নেতৃবৃন্দ সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম ৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে শুরু করার দাবী জানানো হয়েছে। এছাড়া বিবৃতিতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি জাতীয় সংসদের সর্বসম্মত সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, গত ২৯ জানুয়ারী তারিখে জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের সর্ব-সম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিবৃতিতে একাত্তরের  ঘাতক দালাল নির্মূল কমিটি  যুক্তরাজ্য শাখার সভাপতি ডাঃ বি বি চৌধুরী ও সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা ছাড়াও অন্যান্যের মধ্যে করেন সহ-সভাপতি ইসহাক কাজল, হরমুজ আলী, হিফজুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী বাবু, কোষাধ্যক্ষ ঝলক পাল, আন্তর্জাতিক সম্পাদক খাতুনে জান্নাত, তথ্য ও গবেষণা সম্পাদক আমিনা আলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাঈম চৌধুরী এবং সদস্য আনসার আহমেদ উল্লা, সৈয়দ এনামুল ইসলাম, ওয়ালিউর রহমান, নিলুফার ইয়াসমীন হাসান, মঞ্জুরুল আজিম পলাশ, মঞ্জুলিকা জামালী, আকাশ ইসহাক ও সুশান্ত হালদার

বার্তা প্রেরক, সাঈম চৌধুরী

আপলৌড, ০৩ ফেব্রুয়ারী, ২০০৯

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.