London:

Home

About us

Contact

Archive

সম্পাদকীয়

কলাম

সাক্ষাতকার

সাময়িকী

ঘুরে দেখি লন্ডন

পাঠকের কলম

কী-কখন-কোথায়

পত্র-পত্রিকা

 রেডিও

টেলিভিশন

ফটো-গ্যালারী

টাওয়ার হ্যামলেটসের বাঙালী তরুণী উমা আখতার ইয়াং মেয়র হলেন

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ইয়াং মেয়র নির্বাচনে ১৪৬৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন সতের বছরের উমা আখতার। তিনি একাধারে বাঙালী কমিউনিটী ও টাওয়ার হ্যামলেটস বারা উভয়ের ভিতরেই প্রথম ইয়াং নারী মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন লন্ডনের মালবেরী প্লেইসের ক্যাবিনেট কক্ষে বৃহস্পতিবার ২২ জানুয়ারী এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইয়াং মেয়র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে তরুণ প্রজন্মের চিন্তা-ভাবনা-মন্তব্য প্রভৃতি জানার জন্য চালু করা হয়েছে এ-ইয়াং মেয়র নির্বাচনের পদ্ধতি।

মালবেরী প্লেইসের ক্যবিনেটে বৃহস্পতিবার ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের মেয়র আবদুল্লাহ সালিক, কাউন্সিলর ক্লেয়ার হকিন্স-সহ কাউন্সিলের শীর্ষ কর্মকতারারির্টানিং অফিসার মার্টিন স্মিথ নির্বাচনের ফলাফল ঘোষণা করেনপূর্ব লন্ডনের লেইটন সিক্স ফোরাম কলেজর শিক্ষার্থী উমা আখতার ২৪ জন প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে তৃতীয় ইয়াং মেয়র নির্বাচিত হয়েছেনউমা আখতারের নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী যথাঃ জাহাঙ্গীর আলম, এ্যালেক্স কুই ও জামিল আহমেদকে ডেপুটী ইয়ং মেয়রের মর্যাদায় তার পরামর্শক সভার সদস্য করা হয়েছে। উল্লেখ্য, ইয়াং মেয়রের অনুপস্থিতিতে এরা তার বিভিন্ন দায়িত্ব পালন করবেন।

বিজয়ের আনন্দকে সার্থক করতে দায়িত্বের প্রতিই বেশি মনোযোগী হবেন বলে জানিয়েছেন নব-নির্বাচিত ইয়াং মেয়র। তিনি বলেন, 'আমি টাওয়ার হ্যমলেটসের তরুণ প্রজন্মদের জানাতে চাই যে, তাদের মতামত জানতে আগ্রহী হয়ে অপেক্ষা করছে এ-নতুন মেয়র।' উমা জানান, তরুণ-তরুণীদের কাজ ও প্রশিক্ষণের ব্যবস্থা করাটাই হবে তার মূল লক্ষ্য। নতুন মেয়র সম্পর্কে বিদায়ী মেয়র আকরাম হোসেন মনে করেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে নারীর অংশগ্রহণ বাড়াতে তিনি কার্যকরী ভূমিকা পালন করবেন।

এদিকে টাওয়ার হ্যমলেটসের কাউন্সিলররা মনে করেন, ইয়াং মেয়র নির্বাচনের মাধ্যমে কাউন্সিল তরুণদের সমস্যা গুলো চিহ্নিত করে তাদের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবেসে-সাথে এ-ধারণাটি যে-কোনো কাউন্সিলের জন্য দৃষ্টান্ত হতে পারেইয়াং মেয়রের ধারণাটির বিষয়ে কাউন্সিলের ইয়ুথ সার্ভিসের প্রধান দিনার হোসেন বলেন, 'ইংল্যান্ডে ইয়াং মেয়র নির্বাচন করা হয়ে থাকে ১১ থেকে ১৮ বছর বয়সী তরুণদের মধ্য থেকে। স্থানীয় সরকারের সহায়তায় এ-তরুণরাই বিভিন্ন নীতি-নির্ধারনীতে তরুণদের সমস্যাগুলো নিয়ে কথা বলে থাকে।'

তানভীর আহমেদ লন্ডন থেকে

৩১ জানুয়ারী ২০০৯

 

আর্কাইভ8

 
 

© 2007 Confidence Services Ltd.