|
ফেঞ্চুগঞ্জ কল্যাণ
সমিতির ঈদ পুনর্মিলনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত
ব্রিটেইনস্থ
ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির উদ্যোগে গত ১৮ জানুয়ারী রোববার এক বিলম্বিত ঈদ পুনর্মিলনী
অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঈদ পুনর্মিলনী ছাড়াও উক্ত অনুষ্ঠানে বিগত ২৪ বছর সমিতির
বিভিন্ন কর্মকাণ্ডে মূল্যবান অবদান রাখার জন্য বিভিন্ন সদস্যদের সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আহমেদ উস সামাদ চৌধুরী, শাহগীর বখত্ ফারুক, ফারুক
আহমেদ মিসবাহ্ প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেঞ্চুগঞ্জ কল্যাণ
সমিতির উদ্যোগে আয়োজত অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিলো। প্রথম পর্বে সমিতির ভাইস
চেয়ারম্যান কাজী নোমান অনুষ্ঠানে আগত সকল অতিথিদের স্বাগত জানান। দ্বিতীয় পর্বে ছিলো
সমিতির সেক্রেট্যারী হেলাল উদ্দিন খানের পরিচালনায় সদস্যদের মাঝে সম্মাননা প্রদান।
আর আগত অতিথিদের জন্য বিনোদনের আয়োজন ছিলো অনুষ্ঠানের শেষ পর্বে। অনুষ্ঠানে স্বাগত
বক্তব্য রাখেন সমিতির সেক্রেট্যারী হেলাল উদ্দিন খান। তিনি পরবর্তী প্রজন্মের জন্য
ব্রিটেইন প্রবাসী ফেঞ্চুগঞ্জের সকল মানুষদের সমিতির সাথে যুক্ত হওয়ার আহ্বান জানান।
এছাড়া আরও বক্তব্য রাখেন আহমেদ উস সামাদ চৌধুরী, শাহগীর বখত্ ফারুক, ফারুক আহমেদ
মিসবাহ্ আফতার আহমেদ, কাজী মহসিন, মুজিবুর রহমান এবং সমিতির চেয়ারম্যান ফজলুর
রহমান।
অনুষ্ঠানে যাদের
সম্মাননা জানানো হয় তারা হলেনঃ আহমেদ উস সামাদ চৌধুরী, এম এইচ খান, নুরুল ইসলাম,
কাজী আব্দুস শহীদ, শাহ্ শামসুল হক, আল-হাজ্ব মিজতার আহমেদ। এছাড়া লুথফুল হক ও
তাফোজুল আলিকে সমিতির পক্ষ থেকে মরনোত্তর সম্মাননা জানানো হয়।
বার্তা প্রেরক,
হেলাল উদ্দিন খান
আপলৌডঃ ৩১
জানুয়ারী, ২০০৯
|