|
যুদ্ধাপরাধীদের বিচার শুরুর আহ্বানঃ
নির্মূল কমিটি,
যুক্তরাজ্য
শাখা
একাত্তরের
ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার এক-সভায় বাংলাদেশে নতুন সরকারের
দায়িত্ব গ্রহণে
অভিনন্দন জানিয়ে অবিলম্বে বিশেষ ট্রাইবুনাল গঠন করে ১৯৭১ এর
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানানো হয়েছে।
৮ই জানুয়ারী,
বৃহস্পতিবার বিকেলে
পূর্ব লন্ডনের মন্টিফিউরী সেন্টারে অনুষ্ঠিত সংগঠনের নির্বাহী কমিটির এক সভায়
উপরোক্ত আহবান জানানো হয়।
সংগঠনের সভাপতি ডাঃ বি বি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে
বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা,
সহ-সভাপতি ইসহাক
কাজল,
উপদেষ্টা কাউন্সিলার খলিল
কাজি ও নির্বাহী সদস্য আনসার আহমেদ উল্লাহ প্রমুখ।
সভায় ২৯
wW‡m¤^‡ii
নির্বাচনে অসামপ্রদায়িক
শক্তির মহা-বিজয়ে সন্তোষ প্রকাশ করে যুদ্ধাপরাধীদের ভোট না দেয়ায় জনগনের প্রতি
কৃতজ্ঞতা জানানো হয়।
সভার প্রস্তাবে বলা
হয়,
নির্বাচনী ফলাফলের মাধ্যমে
যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির পক্ষে জনগনের রায় ঘোষিত হয়েছে।
এই রায় কার্যকর করার
দায়িত্ব এখন সরকারের।
সভায় বলা হয়,
যুদ্ধাপরাধীদের
বিচার ও বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত নির্মূল কমিটির আন্দোলন চলবে।
সভায়
সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও অসাম্প্রদায়িক শক্তির নির্বাচন বিজয় উদযাপন
করার লক্ষ্যে আগামী ১৯ জানুয়ারী বিকাল ৫.৩০ মিনিটে পূর্ব-লন্ডনে একটি সভা ও
ডিনার পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাংলাদেশের
আসন্ন ¯^vaxbZv
দিবস ব্যাপকভাবে উদযাপনের
সিদ্ধান্ত নেয়া হয়।
১৯ জানুয়ারী
প্রতিষ্ঠা-বার্ষিকীর সভায় যুক্তরাজ্য শাখার নতুন কমিটি পুনর্গঠনেরও সিদ্ধান্ত
নেয়া হয়।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর সাথে-সাথে মৌলবাদী জঙ্গি ধর্মান্ধদের
বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে ঢাকা বিমান বন্দরের সামনে লালন
ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের শাস্তি দাবি করা হয়।
বিবৃতিতে
¯^v¶i
করেন সংগঠনের সভাপতি ডাঃ
বি বি চৌধুরী,
সহসভাপতি ইসহাক কাজল,
হরমুজ আলী,
হিফজুর রহমান খান,
ভারপ্রাপ্ত সাধারণ
সম্পাদক সৈয়দ আনাস পাশা,
সাংগঠনিক সম্পাদক
আহাদ চৌধুরী বাবু,
তথ্য ও গবেষণা
সম্পাদক আমিনা আলী,
প্রচার সম্পাদক সাঈম
চৌধুরী,
নির্বাহী সদস্য আনসার আহমেদ
উল্লা,
ওয়ালিউর রহমান,
নিলুফা ইয়াসমীন
হাসান,
সৈয়দ এনাম,
মঞ্জুরুল আজিম পলাশ,
আন্জুমানারা ও
জামাল খান প্রমুখ।
লন্ডনঃ ১৪
জানুয়ারী ২০০৯
|