|
ফেডারেশন অব বাংলাদেশী ক্যাটারার্স ইন ইউকের
এ্যাডহক কমিটী
নব-গঠিত
ফেডারেশন অব বাংলাদেশী ক্যাটারার্স ইন ইউকের গত ১১ জানুয়ারীর সভাতে সংগঠন পরিচালনার
লক্ষ্যে একটি এ্যাডহক কমিটী গঠন করা হয়েছে। এছাড়াও ওয়েলিংটনের আকাশ তান্দুরিতে
অনুষ্ঠিত সভাটিতে সংগঠনের সদস্য সংগ্রহ বিষয়ে মত-বিনিময় করা হয়।
সভায়
বক্তারা বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার কারণে রেস্টুরেন্ট ব্যবসার সংকট নিয়ে
আলোচনা করেন। এ-সংকট থেকে উত্তরণসহ রেস্টুরেন্ট ব্যবসায় স্টাফ সংকট নিরসনের জন্য
করণীয় উপায় নিয়েও সভাতে আলোচনা করা হয়।
বক্তারা জানান, সংগঠনের
সদস্য বৃদ্ধির জন্য অচিরেই ইংল্যান্ড ও ইউরোপের বিভিন্ন শহরে নেটওয়ার্কিং সেমিনারের
আয়োজন করা হবে এবং
প্রাথমিক ভাবে ২৫ পাউন্ড
দিয়ে এক বছরের জন্য সদস্য-পদ প্রদান করা হবে।
এয়াওর খানের পরিচালনায়
অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সারে বাংলাদেশ ওয়েলফেয়ার এসৌসিয়েশনের প্রেসিডেন্ট
বাদশা কাদির।
সংগঠনের
খসড়া সংবিধান গঠন ও পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য এয়াওর খানকে প্রধান
করে ৯ সদস্যের একটি এ্যাডহক কমিটী গঠন করা হয়।
এ্যাডহক কমিটীর সদস্যরা
হলেন,ইউসূফ
আলী,
বাদশা কাদির,শহীদুর
রাহমান,কামাল
জামান,
শেরওয়ান চৌধুরী,
সৈয়দ নাজমুল জামাল (শামীম),
তারাউল ইসলাম ও আবদুল
মুনিম।
নব-গঠিত এ্যাডহক কমিটীর সাধারণ
সভা আগামী ১৮ জানুয়ারী
রবিবার সংগঠনের দলীয় কার্যালয়ে
অনুষ্ঠিত হবে। প্রাথমিক
সদস্য-পদের জন্য টেলিফোনে যোগাযোগ করা যাবে। টেলিফোনঃ ০২০৮৭৭৩৯৯২৯ ও মোবাইল :
০৭৯৩৯৯৩৬৭৮৬।
সভায়
সংগঠনের সদস্যরা ইসরাইল কর্তৃক গাজায় হামলার তীব্র নিন্দা জানান।
বার্তা
প্রেরক আশিকুর রহমান ভূঁইয়া
লন্ডনঃ ১৪ জানুয়ারী ২০০৯ |