London:

Home

About us

Services

Contact

Archive

অক্সফৌর্ডে বাঙালী নৌকা-বাইচ লন্ডন অলিম্পিক ২০১২-কে স্বাগত জানিয়ে

বেইজিং অলেম্পিকের পতাকা নামার সাথে-সাথে অক্সফৌর্ড বাংলাদেশী বৌটিং ক্লাব লন্ডন অলিম্পিক ২০১২-এর পতাকা উড়িয়েছে রোববার অক্সফৌর্ড বাংলাদেশী বৌটিং ক্লাব আয়োজন করেছিলো বর্ণাঢ্য বাঙালী নৌকা-বাইচেরএ-নৌকা-বাইচের চ্যম্পিয়ন-দলই অলিম্পিক পতাকা বহন করে

রোববার অক্সফৌর্ডে অনুষ্ঠিত নৌকা-বাইচে উইটনী দল চ্যম্পিয়ন হবার গৌরব লাভ করেছেপ্রতিযোগিতায় দলটি ফাইনাল রাউন্ডে ২ মিনিট ১৪ সেকেন্ড সময় নিয়ে প্রয়োজনীয় দূরত্ব অতিক্রম করেঅন্যদিকে ২ মিনিট ১৮ সেকেন্ড সময় নিয়ে রানার্স-আপ হয় চেলথেনহ্যামপ্রতিযোগিতায় মোট ১১ দল অংশ নেয় এর আগে প্রথম রাউন্ডে নিউবারী, ব্রিষ্টার, অক্সফৌর্ড, ওয়ার্টফোর্ড ,লন্ডন প্রাইড অব এশিয়া, লুটন, সুইন্ডন, বার্মিংহ্যাম ও নেটওয়ার্ক বাংলা দলসমূহকে পিছনে ফেলে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে উইটনী ও চেলথেনহাম ফাইনালে উইটনী চেলথেনহ্যামকে ৪ সেকেন্ড পিছনে ফেলে শিরোপা জিতে নেয়

সমাপনী দিনে বাংলাদেশের হাই কমিশনার সফি উদ্দীন আহমেদ চ্যাম্পিয়ন-দলের হাতে কাপ তুলে দেনঅপর দিকে অক্সফোর্ডের লেডী মেয়রেস সুজানা প্যাসেল রানার্স-আপ শীল্ড হস্তান্তর করেন চ্যাম্পিয়ন-দল কাপ ছাড়াও পাঁচশো পাউন্ডের চেক ও মেডেল এবং রানার্স-আপ-দল শীল্ড ছাড়াও দুশো পাউন্ডের চেক লাভ করেএছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারীদের মেডেল দেয়া হয়

অক্সফৌর্ডে অনুষ্ঠিত নৌকা-বাইচটি ঐতিহাসিক মর্যাদা লাভ করে লন্ডন অলিম্পিক ২০১২-এর সুবাদে। কারণ নৌকা-বাইচের সাথে যুক্ত অক্সফৌর্ডে লন্ডন অলিম্পিক ২০১২-এর পতাকা উড়ানো হয়। নৌকা-বাইচের আয়োজক পিটার ট্রাভিস ও যুগ্ম সংগঠক আজিজুর রহমান প্রতিযোগিতায় চ্যম্পিয়ন  দলের ম্যানেজার মোহাম্মদ ইয়াহিয়ার হাতে অলিম্পিক পতাকা তুলে দেন। ইয়াহিয়া তার দলের সকলকে নিয়ে টেমস নদীতে বাংলাদেশী নৌকা নিয়ে যাত্রা শুরু করেননৌকা এসে থামে আজিজ পান্দেসিয়াতে সেখান হতে অতিথিরা একটি খোলা বাসে চড়ে পতাকা নিয়ে যান অক্সফোর্ড সিটি সেন্টারে সেখানেই অলেম্পিক পতাকা উত্তোলন করেন মেয়র সুজানা প্যাসেল

পরে, ডনিংটন ক্যাডেট হলে আয়োজন করা হয় জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান । সেখানে কন্ঠশিল্পী শিল্পী আলাউর রহমান ও রওশন আরা মনির গান এবং সৌমি নৃত্য পরিবেশন করেন।

তানভীর আহমেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি

২৭ অগাস্ট, ২০০৮

   

আর্কাইভ8

 

 

 

 

© 2007 Confidence Services Ltd.