London:

Home

About us

Services

Contact

Archive

টাওয়ার হ্যামলেটসে তামাকের ব্যবহার

মানুষের মধ্যে স্বাস্থ্যগত অসাম্য ও প্রতিরোধযোগ্য অনেক রোগের পিছনে একটি বড়ো কারণ হচ্ছে ধূমপান। তাই সিগারেট, সিগার, পাইপ অথবা সিসা, যেটাই হোক না কেনো, ধূমপান ছাড়তে প্রয়োজনীয় সেবা ও পরামর্শের সংস্থান করা হচ্ছে স্থানীয় প্রাইমারী কেয়ার ট্রাস্টের প্রধান অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়। মুখের ক্যান্সার হওয়ার একটি প্রধান কারণ হলো পানের সাথে তামাক (শাদা) বা জর্দা খাওয়া।

ইংল্যান্ডের যে-সব এলাকায় ধূমপায়ীদের হার সবচেয়ে বেশি, তার মধ্যে অন্যতম হচ্ছে লন্ডনের টাওয়ার হ্যমালেটস। এখানকার জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশেরও বেশি মানুষ ধুমপান করেন। এ-হার বাংলাদেশী কমিউনিটীতে, বিশেষ-করে পুরুষদের মধ্য,  আরও অনেক বেশি। পুরুষদের ৪০ থেকে ৬০ শতাংশাই কোনো না কোনোভাবে তামাক ব্যবহারকারী হিসেবে তালিকাভুক্ত।

তামাক ব্যাবহার বন্ধ করার জন্য জনগণকে সাহায্য করতে যে-সব সার্ভিস রয়েছে, সেগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে টাওয়ার হ্যামলেটস পিসিটি'র টোবাকো কন্ট্রৌল টীম সংকল্পবদ্ধ। সুখের বিষয় যে, এখানে অনেক ফ্রী সার্ভিস রয়েছে, যা ধুমপান নিরোধ করার ক্ষেত্রে খুবই কার্যকর।

টাওয়ার হ্যামলেটস বারাতে বসবাসরত অথবা কর্মরত যে-কেউ স্থানীয় ফার্মাসী, জিপি অথবা ডেন্টিস্টের সার্জারী মাধ্যমে প্রশিক্ষিত এডভাইজারদের এক বিশাল নেটওয়ার্কের সহযোগিতা নিতে পারেন। এখানে বাংলাদেশী স্টপ টোবাকো প্রজেক্ট ও ঔশেন সোমালী কমিউনিটী সার্ভিসও রয়েছে যেখানে আপনি চাইলে তাৎক্ষণিক সহায়তা ও পরমর্শ পেতে পারেন।

সুরুক মিয়া ঠিক এ-কাজটিই করেছিলেন। ১৫ বছর বয়স থেকে ধূমপানে অভ্যস্ত মিঃ মিয়া ১২ মাস আগে ধূমপান ছেড়ে দিতে সাহায্য চেয়েছিলেন। সুরুক মিয়া বলেছেন, 'আমি সকালে জেগে উঠতাম এবং মুখ ফোলা ও পিপাসা অনুভব করতাম।' সুরক মিয়া তার কয়েকজন বন্ধুদের কাছে শুনেছিলেন যে, তার বাংলাদেশী স্টপ টোবাকো প্রজেক্টের দিপুল ঘোষের সহায়তায় ধূমপান ছাড়তে সক্ষম হয়েছেন। তাদের অনুসরণ করে তিনিও সেখানে গিয়ে ধূমপানের পরামর্শ ও সাহায্য নেন। দু-তিন সপ্তাহ নিকোটিন প্যাচ নেবার পর সুরুক মিয়া চিরদিনের জন্য ধূমপান ছেড়ে দিতে সক্ষম হন। এখন সুরুক মিয়া বলেন, 'আমার মূল উন্নতি হয়েছে স্বাস্থ্যের এবং এছাড়া আমার অর্থও বেঁচে যাচ্ছে।'

কীভাবে আপনি আপনার নিকটতম স্টপ স্মৌকিং এডভাইজারকে পেতে পারেন, তা জানার জন্য হেলথ হট লাইনে ০২০ ৭৩৬৪ ৫০১৬ নম্বরে ফৌন করুন ভিজিট করুন http://www.thpct.nhs.uk/tobaccocontrol. এছাড়াও আপনি দ্য বাংলাদেশী স্টপ টোবাকো প্রজক্টে ০২০ ৭৮৮২ ৮৬৬৯ নম্বরেও ফৌন করতে পারেন।

মিস আনা উইলসন

কমিউনিকেশন এ্যান্ড মার্কেটিং অফিসার

টাওয়ার হ্যামলেটস প্রাইমারী কেয়ার ট্রাস্ট

 

আজকের প্রধান খবর8

জুলাই আর্কাইভ 8

 
 

© 2007 Confidence Services Ltd.